চট্টগ্রাম নগরের জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপির বিক্ষোভ

চট্টগ্রাম নগরের জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগে এনসিপির বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখা। এর প্রতিবাদে ‘জুলাই গ্রাফিতি অঙ্কন’ কর্মসূচি পালন করেছে দলটি।

এর আগে দুপুরে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়কের পিলারে আঁকা জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এনসিপির নেতা-কর্মীরা।

এদিকে এনসিপির নেতা-কর্মীদের অবস্থানের খবর পেয় সেখানে বিএনপির নেতা-কর্মীরাও অবস্থান নিতে থাকেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।