চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মীসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের 'চিকামারা' কর্মসূচি পালন করেছে। বুধবার (২২ এপ্রিল) জবি ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে 'গুপ্ত যাদের অবস্থান বাড়ি তাদের পাকিস্তান' এই প্রতিবাদী স্লোগান সংবলিত চিকা মারেন।
এসময় তারা চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন, দেশের শিক্ষাঙ্গনগুলোতে কোনো ধরনের ''গুপ্ত রাজনীতি'' বা অপরাজনীতির স্থান হবে না।
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই দেয়াল লিখন করেছেন।














































































