ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এর মধ্যে ১৬৮ জন ঢাকা মহানগর দক্ষিণ শাখা থেকে এবং ৬১ জন ঢাকা মহানগর উত্তর থেকে এনসিপিতে যোগ দিয়েছেন। এই ২২৯ জন নেতা-কর্মী আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মী ছিলেন।
এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সঞ্চালক ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা ইরা।














































































