ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ

ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার রাকসু কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়েছে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। রাকসুর সহ-সাধারণ সম্পাদক সালমান সাব্বির বলেন, ডাকসু প্রতিনিধিদের ওপর হামলার ঘটনায় তারা তীব্র নিন্দা জানান।

বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা বাড়ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।