দৌলতদিয়া যৌনপল্লিতে বিয়ার ব্যবসার অভিযোগে শ্রমিক দলের নেতাকে অব্যাহতি

দৌলতদিয়া যৌনপল্লিতে বিয়ার ব্যবসার অভিযোগে শ্রমিক দলের নেতাকে অব্যাহতি

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া যৌনপল্লিতে বিয়ার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে উপজেলা শ্রমিক দলের সহসভাপতি সুমন মোল্লাকে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিয়ার ব্যবসার কথা স্বীকার করার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ পদক্ষেপ নেওয়া হলো।

গতকাল বুধবার গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া সংগঠনবিরোধী ও নৈতিক স্থলনজনিত কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে গতকাল রাতে দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ সরদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান ও সদস্যসচিব সানোয়ার আহমেদ স্বাক্ষরিত এ নোটিশে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি ছরোয়ার মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে, সুমন মোল্লা দৌলতদিয়া যৌনপল্লিতে বিয়ার ব্যবসার কথা নিজ মুখে স্বীকার করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।