প্রকাশ : ০৩ মে ২০২৬, ১৫: ৫৩আপডেট : ০৩ মে ২০২৬, ১৫: ৫৩ রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ২৭ বছর আগে সোর্স জালাল আহমেদ শফি হত্যা মামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসাদ্দেক মিনহাজ এই রায় ঘোষণা করেন। রোববার সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিরা হলেন ডিবি পুলিশের হাবিলদার মো. বিল্লাল হোসেন, কনস্টেবল মো. আবদুর রউফ ও ডিবি ক্যান্টিনের পরিচালক মো. আনোয়ার হোসেন। মামলার সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৩ মার্চ জালাল আহমেদ শফি একটি স্বর্ণের চালানের তথ্য ডিবির অন্য একটি টিমকে দেন। এতে তৎকালীন ইন্সপেক্টর জিয়াউল আহসান ও তার সহযোগীরা ক্ষুব্ধ হন। এরই জেরে ১৯ মার্চ গভীর রাতে লালমাটিয়ার বাসা থেকে জালালকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এরপর সেখানেই তাকে পিটিয়ে হত্যার পর মরদেহ ছাদের পানির ট্যাংকে লুকিয়ে রাখা হয়।














































































