ডিসি সম্মেলনে স্পিকারের বক্তব্য: আমলাদের শাসক নয়, সেবকের ভূমিকা পালন করতে হবে

ডিসি সম্মেলনে স্পিকারের বক্তব্য: আমলাদের শাসক নয়, সেবকের ভূমিকা পালন করতে হবে

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে সোমবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে ডিসিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের আমলাতন্ত্রকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোয় আমলাদের শাসক নয়; বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

দেশের জনগণ অত্যন্ত গণতন্ত্রকামী। সাধারণ মানুষের অনেক রক্তক্ষয়ী ত্যাগ–তিতিক্ষার পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। গণতান্ত্রিক বিতর্ক সংসদকে দুর্বল করে না; বরং শক্তিশালী করে। সংসদ থেকে প্রণীত আইন নির্বাহী বিভাগ বাস্তবায়ন করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।