ডিইউজের বাসস ইউনিটের নির্বাচনে দিদার চিফ ও রাজিব ডেপুটি চিফ নির্বাচিত

ডিইউজের বাসস ইউনিটের নির্বাচনে দিদার চিফ ও রাজিব ডেপুটি চিফ নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ইউনিটের নির্বাচনে সংস্থার প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম ইউনিট চিফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হয়েছেন। ইউনিট সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছর মেয়াদের জন্য তাঁরা নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ডিইউজের তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ডরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৪ জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গোপন ব্যালটে অনুষ্ঠিত এই নির্বাচনে দিদারুল আলম ১৮ ভোট পেয়ে ইউনিট চিফ এবং জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে ডেপুটি ইউনিট চিফ নির্বাচিত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।