ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শনিবার দুপুর দেড়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সভাপতি জুবায়েদুল হক রবিন, সাবেক সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ এবং বর্তমান সভাপতি নোমান ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।














































































