ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন (২০২৫-২৬) ভোটগ্রহণ চলছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নিতে বৃষ্টি মাথায় নিয়েই ভোট দিচ্ছেন আইনজীবীরা। সকাল ৯টা শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকাল ৫টা পর্যন্ত। আগামীকাল বৃহস্পতিবারও চলবে এ ভোটগ্রহণ কার্যক্রম।

এদিকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। সকাল সাড়ে ১০টায় ভোট দিয়ে বের হয়ে আইনজীবী কামাল আহমেদ বলেন, ভোটের চৎকার পরিবেশ বিরাজ করছে। ভোট দিলাম খুব ভালো লাগছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে।

এ্যাডভোকেট নিহার হোসেন জানান, নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। তবে বৃষ্টি থাকায় ভোটকেন্দ্রে পৌছাতে একটু সময় লেগেছে। ভোটকেন্দ্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।