ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত: শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামিপক্ষকে আইনি সেবা না দেওয়া

ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত: শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামিপক্ষকে আইনি সেবা না দেওয়া

ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামিপক্ষকে আইনি সেবা না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইয়াসিন আরাফাত।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর একটি ভবনের তিনতলায় একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার মূল অভিযুক্ত সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন দল ও সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।