ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্রশক্তির মশালমিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্রশক্তির মশালমিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্রশক্তির মশালমিছিল। আজ বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়। মশালমিছিলটি ভিসি চত্বর ও মল চত্বর প্রদক্ষিন করে আবার রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে সংগঠনটির নেতা-কর্মীদের 'ধর্ষকের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'জাস্টিস! জাস্টিস! উই ওয়ান্ট জাস্টিস' সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশক্তির নেতারা দেশে চলমান অস্থিরতা, ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সরকারের সমালোচনা করেন।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, এই সরকার আসার পর থেকেই একের পর এক মানুষের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।