ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) মানববন্ধন করেছে। শনিবার দুপুর ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ হামলা কেবল কিছু সাংবাদিকের ওপর আঘাত নয়; এটি দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ পরিবেশের ওপর সরাসরি হুমকি। তারা উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, এ ধরনের ঘটনা সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “ঢাবির সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

চবিসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, “ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।

মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।