ঢাকা ট্যাক্স বার এসোসিয়েশনের নির্বাচনে নীল প্যানেলের প্রার্থীবৃন্দ বিপুল ভোটে বিজয়ী হয়েছে। এসোসিয়েশনের সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফ হোসেন খান। নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।
এসোসিয়েশনের নির্বাচন গত ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে রাজস্ব ভবন, কাকরাইলে অবস্থিত এসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যগণের প্রত্যক্ষ ভোটে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীবৃন্দ। এ নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল।














































































