ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক শিক্ষার্থীর নাম মোহাম্মদ সাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০২১-২২ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। জাতীয় ছাত্রশক্তির নেতাদের দাবি, তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং গত জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে বলেও জানা গেছে। এছাড়া ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিবকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, “সে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার নামে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে। সেই প্রেক্ষিতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন














































































