ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিসাসের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিসাসের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) মানববন্ধন করেছে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও জাগো নিউজের প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি কামরুজ্জামান পুলক এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়; এটি মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।