ধর্মমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না

ধর্মমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না

সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্�্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীরদের ওপর অত্যাচার–জলুম–নির্যাতন সহ্য করবেন না।

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে ধর্মমন্�্ত্রী এ কথাগুলো বলেন বলেন। আজ সোমবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এই সংলাপ হয়।

এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ভারত বিশাল দেশ। তাদের তিনি শ্রদ্ধা করেন। এ জন্য যে যেহেতু তারা গণতন্ত্রকে লালন করে। তবে আরও বেশি শ্রদ্ধা করবেন, তারা যদি সংখ্যালঘুদের আপন করে নেয়। নিরাপত্তা দেয়। তাদের জনগণের একটা অংশ হিসেবে মনে করে সব ব্যবস্থা নেয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।