ডিসি সম্মেলনে বিভিন্ন প্রস্তাবের আলোচনা

ডিসি সম্মেলনে বিভিন্ন প্রস্তাবের আলোচনা

গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল, রংপুরে এক হাজার শয্যার নতুন হাসপাতাল, নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা। ডিসিদের দেওয়া এ রকম ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামীকাল রোববার শুরু হতে যাওয়া চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া এবার রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডিসিরা। গতবার তা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগসংশ্লিষ্ট সূত্র বলছে, এ সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিরা সারা দেশ থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন। তার মধ্যে আলোচনার জন্য ৪৯৮টি প্রস্তাব নির্ধারণ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।