ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে ডিএমপির গোয়েন্দা (ডিবি) দক্ষিণ বিভাগ থেকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ পদায়ন করা হয়েছে।
রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাঁকে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ নাসিরুল ইসলামকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।














































































