শীর্ষ সন্ত্রাসীদের মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

শীর্ষ সন্ত্রাসীদের মাথাচাড়া দেওয়ার আগেই দমন করা হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার বলেছেন, শীর্ষ সন্ত্রাসীরা মাথাচাড়া দেওয়ার আগেই কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেছেন, শীর্ষ সন্ত্রাসী এখন তেমন নেই। যাঁরা আছেন, তাঁরা আগের সন্ত্রাসীদের সহযোগী। নতুন করে শীর্ষ সন্ত্রাসী সাজতে চাচ্ছেন। তাঁদের সার্বক্ষণিক নজরদারিতে রেখেছি। ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

চাঁদাবাজি নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে স্বস্তি ফিরবে এবং ফলে দ্রব্যমূল্য কমে আসতে পারে বলেও আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। অনেক সময় থানায় পুলিশ মামলা নেয় না, ভুক্তভোগীরা ভোগান্তিতে পড়ছেন—এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, থানার কাজই মামলা নেওয়া।

পুলিশের সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। চাকরিচ্যুতসহ বিভাগীয় মামলা দেওয়া হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।