কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে তারসহ সন্দেহভাজন তিনজনের ডিএনএ নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত।
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৮: ৫৩আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৮: ৫৪ তনুর বাবা ইয়ার হোসেন বলেন, তখন ফরেনসিক রিপোর্ট পাল্টে দিয়েছিলেন ডা. কামদা প্রসাদ সাহা। তিনি আমাদের সহযোগিতা করেননি। আমি শুনেছি তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি তাকে গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটনের জন্য।














































































