প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২: ৫১
প্রকাশিত হয়েছে যে বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আন্দোলনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কৌশল এবং সমন্বিত কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট নেতারা জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যৌথভাবে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বৈঠক শেষে একই স্থানে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তসমূহ গণমাধ্যমের সামনে তুলে ধরবেন ১১ দলীয় ঐক্যের নেতারা।














































































