প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৬: ৩৯ পরিবারের নারীপ্রধানদের অর্থনৈতিক মুক্তির জন্য 'ফ্যামিলি কার্ড' চালুর পর এবার গৃহিণীদের রান্নাবান্নার কষ্ট দূর করতে 'এলপিজি কার্ড' দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনর্খননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। এলপিজি কার্ড হলো এমন একটি বিশেষ সুবিধা সংবলিত কার্ড, যার মাধ্যমে নিবন্ধিত পরিবারের নারী সদস্যরা রান্নাবান্নার জন্য সাশ্রয়ী মূল্যে বা বিশেষ ভর্তুকিতে এলপিজি সিলিন্ডার গ্যাস সুবিধা পাবেন।
মূলত রান্নার জ্বালানি সংগ্রহে মা-বোনদের যে শারীরিক ও আর্থিক কষ্ট হয়, তা দূর করাই এই কার্ডের লক্ষ্য। সরকারপ্রধানের ঘোষণা অনুযায়ী, এই কার্ডের প্রাথমিক লক্ষ্য হলো দেশের নারী সমাজ।
গ্রামের নারী : যারা লাকড়ি বা খড়কুটো দিয়ে রান্না করতে গিয়ে ধোঁয়ার কারণে স্বাস্থ্যঝুঁকিতে থাকেন। শহরের নারী : নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নারী, যাদের জন্য এলপিজি গ্যাসের উচ্চমূল্য বহন করা কঠিন।














































































