এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

এনসিপি নেতাকে দল থেকে বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে রাত পৌনে একটার দিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্দার আমিরুল ইসলাম লিখেছিলেন, 'আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা আর সম্ভব হচ্ছে না'।

একটি চিঠিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়। সেই নোটিশ ও সতর্কতার পরও আপনি পুনরায় সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত হন, যা দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এমন অবস্থায় বিষয়টি আবার পর্যালোচনা করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এনসিপির সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।