জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলামকে সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আখতার হোসেন বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
যুবশক্তির নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদে মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে রিফাত রশিদ এবং জ্যেষ্ঠ সহসাংগঠনিক সম্পাদক পদে ইয়াসিন আরাফাত আছেন।
যুবশক্তির নতুন সভাপতি তারিকুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির সমন্বয়ক হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী বর্তমানে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত।














































































