প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১: ৫৬ একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র প্রতারক চক্রের মাধ্যমে লাগামহীনভাবে অনলাইনে ফাঁস হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত এবং এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণের চেয়ে পরীক্ষার হল তদারকিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
প্রশ্ন ফাঁসের মতো ভয়াবহ ঘটনা ঘটে চলেছে তবে সেদিকে মন্ত্রণালয়ের কোনো ভ্রুক্ষেপ নেই।














































































