ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনপ্রক্রিয়া যথাযথভাবে হয়নি। তালিকা প্রণয়নে অনেক রকম অসংগতি লক্ষ্য করা গেছে। অনেক সচ্ছল পরিবারও ফ্যামিলি কার্ড পেয়েছেন। প্রকৃতপক্ষে যারা পাওয়ার যোগ্য, তাঁদের মধ্যে অনেকেই বঞ্চিত হয়েছেন।
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি যেসব কথা বলেন, সেগুলো বাস্তবায়নের জন্য আগে থেকেই নিজেকে প্রস্তুত করেন এবং পরিকল্পনাগুলো সুসংগঠিতভাবে সাজিয়ে রাখেন।
ডেপুটি স্পিকার বলেন, গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “আই উইশ আ প্ল্যান”। এটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না; বরং একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনার ঘোষণা ছিল।
ডেপুটি স্পিকার বলেন, এর আগে শনিবার বেলা তিনটায় চাঁদপুর থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।














































































