ফ্যাসিবাদ ফিরে আসতে দিলে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে

ফ্যাসিবাদ ফিরে আসতে দিলে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৮: ৪৬ জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য খুবই জরুরি জানিয়ে পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

সভায় জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কখনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেনি। বরং যে কোনো জাতীয় সংকটে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।