গণসংহতিতে যোগ দেওয়া এনসিপি নেতারা

গণসংহতিতে যোগ দেওয়া এনসিপি নেতারা

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ নেতা–কর্মী যোগ দিয়েছেন গণসংহতিতে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের আশিকা কনভেনশন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ বলেন, ‘চব্বিশের আন্দোলনের পরে এ দেশের সব বর্ণের, সব ধর্মের মানুষের সমান অধিকার হবে, এমন স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সে স্বপ্ন ভঙ্গ হয়েছে। তাই গণসংহতি আন্দোলনের মতাদর্শে সাড়া দিয়ে, আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাঁরা যোগ দিয়েছেন।’

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন নতুন যোগ দেওয়া নেতা–কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।