প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। তারা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারবে, তবে ভুল তথ্য প্রচার গ্রহণযোগ্য নয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি বছরের আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এই প্রকল্প থেকে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ পূরণ হবে এবং প্রায় দুই কোটি মানুষ এর সুফল পাবে।














































































