গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের

গণমাধ্যমকর্মীদের অধিকার নিশ্চিতের আহ্বান ছাত্রশিবিরের

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সব সাংবাদিক, সংবাদকর্মী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাদের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের ন্যায্য অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে শিবির নেতারা বলেন, একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক ও কল্যাণমুখী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের সাহসী ও দায়িত্বশীল অবস্থান সমাজকে আলোর পথ দেখায়। তারা বলেন, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে, বিগত সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এদেশের সাংবাদিকদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।