গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে এলাকার শিক্ষার্থী, আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা যোগ দেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঝুট ব্যবসা নিয়ে হামলার ঘটনার প্রতিবাদে একটি পক্ষের লোকজন বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
হামলা সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।














































































