গফরগাঁওয়ে এমপির সাথে প্রশাসনের মতবিনিময় সভা

গফরগাঁওয়ে এমপির সাথে প্রশাসনের মতবিনিময় সভা

ময়মনসিংহের গফরগাঁওয়ের এমপি মো. আখতারুজ্জামান বাচ্চুর সাথে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গফরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাচ্চু।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ-আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ জেলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

মো. আখতারুজ্জামান বাচ্চু বলেন, গফরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি সর্বদা প্রশাসনের সাথে কাজ করব।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।