ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কবির খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নিয়েছিলেন তাঁর স্বজন ও অনুসারীরা।
ওই ঘটনার ২৯ ঘণ্টার মাথায় তিনি আবার পুলিশের হাতে ধরা পড়লেন।














































































