গুলশান সোসাইটির নতুন সভাপতি ওমর সাদাত এবং মহাসচিব মুজিবুর রহমান মৃধা নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ওমর সাদাতের নেতৃত্বাধীন প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ওমর সাদাত বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ও নগর অধিকারকর্মী। মুজিবুর রহমান পেশায় ব্যবসায়ী।
গুলশান সোসাইটির ১২তম নির্বাহী কমিটির এ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আলমের তত্ত্বাবধানে হয়েছে। নবনির্বাচিত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ মিয়া ও ইভা রহমান।
এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন আলী আশফাক, যুগ্ম মহাসচিব খাদেম মো. রাইয়ান সাদীদ ও জয়া কবির, যুগ্ম কোষাধ্যক্ষ মাহফুজুল আজম রোমেল।














































































