গুম প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে অংশীজনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে যথাযথ আইন প্রণয়ন করা হবে।
তিনি বলেন, এখানে অনেক বিষয় চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। হুট করে এমন কোনো আইন প্রণয়ন করা ঠিক হবে না যেটা অপরাধীকে শাস্তি দেওয়ার বদলে লাভবান করবে।
গুমের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এখানে বহু বিবেচনাধীন বিষয় রয়েছে, যা অংশীজনদের সঙ্গে একাধিক আলোচনার মাধ্যমে উঠে আসবে।














































































