গুপ্তভাবে রাজনীতি পরিচালনাকারীদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।
মিছিলটি টোলারবাগ ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, গত ১৬-১৭ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল।
একই কায়দায় বর্তমানে শিবিরের নেতাকর্মীরা গুপ্তভাবে অবস্থান নিয়ে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।














































































