ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হওয়ার পর মাধবপুর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা-মামলার ভয়ে গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের আশঙ্কায় গবাদিপশু রক্ষায় সেগুলো আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৭০) নিহত হন। সংঘর্ষে জড়িত এক পক্ষ উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন এবং অপর পক্ষ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থক বলে জানা গেছে।
মামলার ভয়ে গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের আশঙ্কায় গবাদিপশু রক্ষায় সেগুলো আত্মীয়স্বজনের বাড়িতে সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা।














































































