আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করেছেন তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী। জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।
আইনজীবী মনসুরুল হক বলেন, ইনুর বিরুদ্ধে আনা কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। এ মামলা থেকে ইনুর খালাস চান তাঁরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ বুধবার এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
ইনুর পক্ষে তাঁর আইনজীবী মনসুরুল হক চৌধুরী ১০ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। বুধবার নবম দিনে এসে তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো।














































































