বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) জামিন বহাল রয়েছে।
সুমনের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে আজ সোমবার আদেশ দিয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইমলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ।
ওই মামলায় ৩ মে হাইকোর্ট থেকে জামিন পান হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সায়েদুল হক।














































































