হাওর নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

হাওর নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

হাওরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দীর্ঘমেয়াদি, টেকসই ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ নিয়ে নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, হাওরের মানুষ দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও যুগের পর যুগ অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন।

হাওরাঞ্চলের ভুক্তভোগী মানুষদের সঙ্গে আলোচনা ছাড়াই পদক্ষেপ নেওয়া হয়। আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় স্থানীয় সংসদদের সঙ্গেও আলোচনা করার প্রয়োজন অনুভব করেননি সংশ্লিষ্টরা।

স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হাওরাঞ্চল ঘিরে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে মন্তব্য করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।