হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের পরিচয় শনাক্ত

হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের পরিচয় শনাক্ত

২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জনের হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর।

আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে এখন পর্যন্ত উঠে এসেছে যে, ২০১৩ সালের ৫ মে (দিন ও রাতে) শুধু শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় তাঁরা শনাক্ত করতে পেরেছেন। তাঁদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত হয়েছে। অনেকের হয়নি। তাঁদের কবর, পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার কথাবার্তাসহ তদন্তে এই ৩২ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।