চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন হয়নি। এ মামলায় তাঁর জামিন আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রায় দেন।
এদিকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক চার মামলায় চিন্ময়ের জামিন আবেদনের ওপর রায় পিছিয়েছে।














































































