সংবিধান ও আইন অনুসারে ন্যায়পালের পদ প্রতিষ্ঠা, নিয়োগ ও অফিস কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল দেন।
সংবিধানের ৭৭ অনুচ্ছেদে ন্যায়পালের পদ প্রতিষ্ঠা, তদন্ত পরিচালনা ও দায়িত্ব সম্পর্কে উল্লেছে। আর ১৯৮০ সালের অমবুডজম্যান আইনে (ন্যায়পাল আইন) ন্যায়পালের কার্যালয় প্রতিষ্ঠা, কার্যক্রম ও ন্যায়পালের পদের মেয়াদ ইত্যাদি বিষয়ে বলা আছে।
সংবিধানের ৭৭ অনুচ্ছেদ এবং অমবুডজম্যান আইন থাকা সত্ত্বেও ন্যায়পালের পদ প্রতিষ্ঠা, নিয়োগ ও অফিস কার্যকরে নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আইনজীবী ইশরাত হাসান ১৯ মে ওই রিট করেন।














































































