জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও দেয়ালে স্লোগান লিখে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। দেয়াললিখনে ছাত্রদলের নেতারা বলেছেন, গুপ্ত রাজনীতি বন্ধ চাই, গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান, ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাতির লেজ কাটা ইত্যাদি স্লোগান লিখেছেন।

ছাত্রদলের নেতারা বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে একটি গোষ্ঠী বিশেষ রাজনৈতিক এজেন্ডা বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কার্যক্রম রুখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান বলেন, ‘আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। যারা আত্মগোপনে থেকে অপরাজনীতি করে, তারা পরবর্তীতে তার দায়ভার নেয় না। আমরা স্পষ্ট রাজনীতি চাই।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।