জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোকজ পাওয়া নেতারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, সদস্য মো. জাহিদ হাসান এবং এস এম তানিম হাসান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা একাধিকবার সেলিম মৌখিকভাবে সতর্ক করেন। এ ছাড়া ৪ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামও তাঁকে মৌখিকভাবে সতর্ক করেন বলে জানা গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।