শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জামায়াতের

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জামায়াতের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে দলটি।

আজ মঙ্গলবার জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে জামায়াতের আমির বলেন, দেশের ইতিহাসে এটি একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়।

সেদিন ধর্মপ্রাণ তাওহিদি জনতার ওপর যে নির্মম অভিযান পরিচালিত হয়েছিল, তা জাতির বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই নারকীয় হত্যাকাণ্ড মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী একটি জঘন্যতম ঘটনা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।