ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এতে ৮ জন জামায়াতের মহিলা বিভাগের নেত্রী, একজন জুলাই শহীদের মা, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এক নেত্রী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এক ও বাংলাদেশ খেলাফত মজলিসের একজন। এই জোটের ১১ জন উচ্চশিক্ষিত বিষয়ে জানা গেলেও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের হলফনামা অস্পষ্টতা থাকায় তা জানা যায়নি।
জামায়াত জোটের প্রার্থীদের কার শিক্ষা কতটুকু এবং সম্পদ কী পরিমাণ তা তুলে ধরা হলো। নূরুন্নিসা সিদ্দীকা এমএ, বিএড। অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আয় ১ লাখ ৬১ হাজার টাকা, সম্পদ প্রায় ৩০ লাখ টাকা।
জামায়াত জোটের প্রার্থীদের আয়-সম্পদের বিবরণ জানা গেলেও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাহবুবা হাকিমের হলফনামা অস্পষ্টতা থাকায় তা জানা যায়নি।














































































