জামায়াত মুক্তিযুদ্ধের শোক ভুলতে পারেনি

জামায়াত মুক্তিযুদ্ধের শোক ভুলতে পারেনি

ঢাকার দোহারে নির্মিত হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। কিন্তু এত বছরেও মুক্তিযুদ্ধের শোক ভুলতে পারেনি স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ও তার দোসররা। তাই চক্রটি বারবার দেশকে পেছনে ফেলতে কথায় কথায় ষড়যন্ত্রের গন্ধ খোঁজে। আজ রোববার দুপুরে ঢাকার দোহার উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এ কথা বলেন। দোহার পৌরসভার উদ্যোগে স্মৃতিসৌধটির নির্মাণকাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৮ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এটির নির্মাণকাজ শুরু হচ্ছে।

আবু আশফাক বলেন, একটি গোষ্ঠী এখনো মায়াকান্না করছে। তারা পাকিস্তানপ্রেমী হয়ে দেশকে পরাধীন করতে মরিয়া। যারা মানুষ হত্যা করেছে, মা–বোনের ইজ্জত লুট করেছে, তারা এখনো থেমে নেই। উগ্রপন্থী হিসেবে পরিচিত এ গোষ্ঠী দেশের উন্নয়ন–সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে প্রতিনিয়ত। তারা এখনো ’৭১–এর মতো তাদের সেই পুরোনো পৈশাচিক ধারায় বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় আগুন দিচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।