জামায়াতের প্রার্থী মারদিয়া মমতাজের সম্পদের বিবরণ

জামায়াতের প্রার্থী মারদিয়া মমতাজের সম্পদের বিবরণ

সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মারদিয়া মমতাজ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। নির্বাচন কমিশনে জামায়াতের মহিলা বিভাগের এই সদস্যের জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর বছরে আয় প্রায় সাড়ে ৪ লাখ টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদ সাড়ে ৪০ লাখ টাকা।

মারদিয়া মমতাজের হলফনামা অনুযায়ী, তাঁর বয়স ৪১ বছর। শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর)। পেশা হিসেবে তিনি শিক্ষকতা উল্লেখ করেছেন। বছরে আয় দেখিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, মারদিয়া মমতাজের কাছে নগদ আছে ১৮ লাখ ৩৬ হাজার টাকা। এ ছাড়া অস্থাবর সম্পদের মধ্যে ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৮০ হাজার টাকার আসবাব এবং ১০ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না রয়েছে। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৩৯ লাখ ১৮ হাজার ৮১৪ টাকা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।